×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ৩৪৩৪৬০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫৪ জন। মৃতদের সবাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ৯১, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৫, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬, রাজশাহী বিভাগে  (সিটি করপোরেশনের বাইরে) ৪১, চট্টগ্রাম বিভাগে  (সিটি করপোরেশনের বাইরে) ৩৮, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন রয়েছে। এছাড়া বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত এক দিনে সারা দেশে ৫৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮৭ হাজার ২৮১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৯০ হাজার ৭৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৮৫ জনের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat