×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-১৮
  • ২৩৪৩৬২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের জনবহুল প্রদেশ লাহোরে শিক্ষার্থীদের প্রতিবাদ-বিক্ষোভের মুখে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রদেশের একটি কলেজ ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ধর্ষণের খবর অনলাইনে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ প্রদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার থেকে বন্ধ ঘোষণা করে।

বন্ধ ঘোষনার ফলে পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের প্লে-গ্রুপ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর প্রাপ্ত বয়স্ক শিক্ষার্থীদের পাশাপাশি ২৬ মিলিয়ন শিশু ক্ষতিগ্রস্ত হবে। লাহোর থেকে এএফপি জানায়।

চলতি সপ্তাহের শেষ দিকে পাঞ্জাব কলেজ ফর উইমেন ক্যাম্পাসের বেসমেন্টে এক ছাত্রীকে ধর্ষণের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রাদেশিক রাজধানী লাহোরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

পুলিশ, কলেজ এবং প্রাদেশিক সরকার বলেছে, এই ঘটনায় কোন ভূক্তভোগি অভিযোগ করেনি এবং সরকার এই ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূল তথ্য প্রকাশের জন্য দায়ি করছে।

বিক্ষোভ লাহোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি রাজধানী ইসলামাবাদের পাশ্ববর্তী রাওয়ালপিন্ডি শহরেও ছড়িয়ে পড়ে।
 
এদিকে শিক্ষার্থীরা দাবি করছে কর্তৃপক্ষ বিষয়টি গোপন রাখার চেষ্ঠা করছে।

পাঞ্জাবের শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয় কথিত ধর্ষণ বা প্রতিবাদ-বিক্ষোভের উল্লেখ না করে বৃহস্পতিবার দিনের শেষে তিনটি পৃথক বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat