×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-১১
  • ৪৩৪৫৪৫৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের রাজকুমারী হিসেবে পরিচিত শ্রীলীলা। মেধা ও পরিশ্রম দিয়ে ভারতীয় চলচ্চিত্র জগতে কয়েক বছর ধরে নিজের অবস্থান শক্ত করেছেন। খুব কম সময়ের মধ্যে দক্ষিণী এই তারকা প্রমাণ করেছেন, তিনি চলচ্চিত্র শিল্পকে জয় করতে এসেছেন।
এখন পর্যন্ত শ্রীলীলা মহেশ বাবু, রবি তেজা, অস্ত্র অর্জুনের মতো দক্ষিণী তারকাদের সঙ্গে কাজ করেছেন। ২০২৪ সালের ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত 'গুটুর কারাম' চলচ্চিত্রে কাজ করে তিনি প্রসংশীত হয়েছেন।
অভিনেত্রীর পরের চলচ্চিত্র ‘উস্তাদ জগৎ সিং’। এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার, তার বিপরীতে দেখা যাবে পবন কল্যাণকে। এবার  শ্রীলীলার বলিউডে অভিষেক হতে যাচ্ছে। শ্রীলীলা একজন নৃত্যশিল্পী, যা তার বলিউড ক্যারিয়ার রাঙাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তার অনুরাগীরা মনে করছেন।
২০০১ সালের ১৪ জুন জন্মগ্রহণ করা শ্রীলীলা ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন অভিনেত্রী। ২০১৯ সালে কন্নড় সিনেমা 'কিস' এ অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে
অভিষেক হয়। তিনি এ পর্যন্ত যে কয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তার মধ্যে আছে 'পেলু সান্দাদি', 'ধামাকা', 'ভগবন্ত কেশরী, 'এক্সট্রা অর্ডিনারি ম্যান' ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat