×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-০৭
  • ৬৫৪৫৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডেনমার্কে ইসরাইলি দূতাবাসের কাছে নতুন একটি  বিস্ফোরণ ঘটেছে। পুলিশ সোমবার জানায় বিশ্ব যখন ইসরাইলে ৭ অক্টোবর হামাসের হামলার এক বছর পূর্তি উদযাপন করছিল তখনই  এই বিষ্ফোরণ ঘটে।
কোপেনহেগেন থেকে এএফপি জানায় কোপেনহেগেনের দূতাবাস থেকে প্রায় ৫০০ মিটার দূরে এ বিষ্ফোরণ ঘটে। পাঁচ দিন আগে ভবনটির কাছে দুটি বিস্ফোরণ হয়। ওইসব ঘটনায় দুই সুইডিশ নাগরিককে পুলিশের রিমান্ডে পাঠানো হয়।
কোপেনহেগেনের পুলিশ ইন্সপেক্টর ট্রিন মোলার সাংবাদিকদের বলেন, ইসরাইলি দূতাবাসে আগের ঘটনাবলীর সাথে নতুন এই বিষ্ফোরণের ঘটনার  কোনো সংযোগ আছে  কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তেমন কোনো ইংগিত পাওয়া যাচ্ছে না। সম্ভবত বন্দুকের গুলির কারণে এ বিস্ফোরণ হতে পারে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত  ছবিতে ইসরাইলি দূতাবাস থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি আবাসিক ভবনের সামনে বিস্ফোরণের চিহ্ন দেখা গেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat