×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১০-০৬
  • ৪৪৩৪৫১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আজ  রাঙ্গামাটিতে  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন এ প্রতিপাদ্যে  জেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও রাঙ্গামাটি পৌরসভা প্রশাসক নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মতিউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  রিফাত আছমা, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মংক্য চিং,  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঋষিকেশ শীল, জেলা মহিলা অধিদপ্তরের উপ পরিচালক অনুকা খীসা, প্রেস ক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, জেলা জামায়াতের যুগ্ম সম্পাদক মনসুরুল হক, বন্দুক ভাঙ্গা ইউনিয়নের উদ্যোক্তা সুভাষ বসু চাকমা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জনসাধারণের  নাগরিক সুবিধা পেতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।  জনগণ যাতে সহজ পদ্ধতিতে জন্ম ও মৃত্যু সনদ পেতে পারে সেজন্য সরকার দেশব্যাপী কাজ করে যাচ্ছে।
সভায় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধসহ বিভিন্ন  ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে  গত ছয়মাসে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলার দূর্গম এলাকায়  জনসাধারণের মাঝে  জন্ম ও মৃত্যু নিবন্ধন  পৌছে দেয়ায়  জেলার বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়ন, বরকল উপজেলার সুভলং ইউনিয়ন ও জুরাছড়ি উপজেলার মৈদং ইউনিয়নকে সম্মননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভার  আগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন  দিবস উপলক্ষে সকাল ৯টায় শহরের হ্যাপী মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত  একটি র‌্যালী অনুষ্ঠিত হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat