×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-০৬
  • ৪৩৫৪৫৫৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্তর্গত সকল এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য খান রবিউল আলমসহ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ডা. রফিক ইসলাম বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে ঢাকা মহানগরীসহ সারাদেশে আমাদের সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। গত অক্টোবর মাস পর্যন্ত রোগীর মৃত্যুর সংখ্যা আড়াই শতাধিক এবং আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৩৫ হাজার। আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিতকরণে হাসপাতালগুলোকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরামর্শ দেয়া হয়েছে। প্রয়োজনে প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসায় আলাদা ইউনিটের ব্যবস্থা করা প্রয়োজন।’ 
তিনি বলেন, ডেঙ্গু রোগের সচেতনতা ও প্রতিকারের জন্য অন্যান্য বছরের ন্যায় এবারও লিফলেট বিতরণসহ বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat