×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-০৫
  • ২৩৪৩৪৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বস্ত্র ও পাট  এবং নৌপরিবহন  উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ তাঁত বোর্ডের অধীনস্থ বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্রসহ ৩টি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
আজ শনিবার বাংলাদেশ তাঁত বোর্ডের অধীনস্থ বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র, বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি) জুট মিল পরিদর্শন করেন।
বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শনের পর ব্রিফিংয়ে উপদেষ্টা এম সাখাওয়াত  বলেন, ‘তাঁতিদের মধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তায় এটা এক ধরনের  সার্ভিস সেন্টার (সেবাকেন্দ্র)। এখানে বয়ন পূর্ব ও বয়ন উত্তর সেবা প্রদান করা হয়, সেসব মেশিনারিজ খুব ব্যয়বহুল। ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য তুলনামূলক কম ব্যয়ে এখানে সেবা দেয়া হয়।  এটা যাতে আরো  ভালো সেবা দিতে পারে সেটি মন্ত্রণালয় পর্যালোচনা করবে। এটা একটা ইনকাম জেনারেটিং (লাভজনক) প্রতিষ্ঠান, যেটা থেকে সরকার টাকা পাচ্ছে।’
বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে মতবিনিময় সভায় উপদেষ্টা এম সাখাওয়াত আরও বলেন, ‘এ প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট-এর বিদ্যমান সীমাবদ্ধতাগুলো জানলাম। যদি কোন অনিয়ম পাওয়া যায় তা খতিয়ে দেখা হবে। এটাকে আধুনিক ইনস্টিটিউট করার জন্য বিদ্যমান সমস্যা সমাধানে মন্ত্রণালয়ের সচিবকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছি। কমিটির প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সমস্যা ও সীমাবদ্ধতা দূর করতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপদেষ্টার কাছে দাবি জানান। এর আগে বস্ত্র ও পাট  উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ইউনাইটেড-মেঘনা- চাঁদপুর জুট মিলে পরিদর্শন করেন ও চলমান কার্যক্রমের বিষয়ে দিক নির্দেশনা দেন। 
এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, বাংলাদেশ তাঁত বোর্ড চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন, বিজেএমসি’র চেয়ারম্যান ফারুক আহম্মেদ, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাহবুবুল হক, উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরিন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat