×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৯
  • ২৩৪৪২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হওয়ার পর বৃহস্পতিবার তার প্রথম সাক্ষাৎকার দেবেন। হ্যারিস কঠিন প্রশ্ন থেকে আড়াল রয়েছেন বলে রিপাবলিকানদের তীব্র সমালোচনার পর হ্যারিস এই সাক্ষাৎকারের মুখোমুখি হচ্ছেন।
হ্যারিস এবং তার রানিং মেট টিম ওয়ালজ জর্জিয়ায় প্রচারাভিযানের সময় সিএনএন-এর সাথে বসবেন, নির্বাচনের আর মাত্র ১০ সপ্তাহ বাকি আছে,এরমধ্যে জোর প্রচারণাকে ঘিরে নানা গুঞ্জনের একটি বড় পরীক্ষার মুখোমুখি হচ্ছেন হ্যারিস।
হ্যারিস একা সাক্ষাৎকারের মুখোমুখি না জন্য তার নিন্দা করেছেন ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র এবং ‘মানব ঢাল’ হিসাবে উদ্যমী মিনেসোটা গভর্নর ওয়ালজকে ব্যবহার করার অভিযোগ করেছেন।
হ্যারিসের দ্রুত উত্থানের পরে রিপাবলিকান প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প জনসাধারণের মনোযোগের কেন্দ্রবিন্দুতে ফিরে আসতে হ্যারিসের বিরুদ্ধে উস্কানি দিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার ট্রাম্প এবং হ্যারিস মিশিগান ও উইসকনসিনের ভোটের লড়াইয়ে পৃথকভাবে প্রচার অভিযানে যোগ দেবেন।  
২১ জুলাই হোয়ইট হাউসের রেস থেকে প্রেসিডেন্ট জো বাইডেন বাদ পড়ার পর হ্যারিস এবং ওয়ালজ প্রথম সিএনএন’র সাংবাদিক ডানা বাশের সাথে গভীর সাক্ষাৎকারের মুখোমুখি হবেন। যা স্থানীয় সময় রাত ৯:০০ টায় (০১০০ জিএমটি শুক্রবার) সম্প্রচার করা হবে।
শিকাগোতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে হ্যারিসের মনোনয়নের  পর এটিই প্রথম সাক্ষাৎকার। এই মনোনয়নের  পর ডেমোক্রেটদের মধ্যে উদ্যম ফিরে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat