×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৭
  • ২৩৪৩৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, অবিলম্বে নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে। একইসাথে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল করার বিষয়ে শিগগিরই নীতিগত সিদ্ধান্ত নিতে হবে।
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা  বলেন।
সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মো. জাকির হোসেন।
জাহিদ হোসেন বলেন, শিক্ষক ও কর্মচারিদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাষ্ট পুনর্গঠন, অবসর বয়স ৬৫ বছর করাসহ চাকরি জাতীয়করণের কাজও  গতিশীল করতে হবে।
অনুষ্ঠানে সংগঠনের কো- চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক কাজী মো. মাইন উদ্দীন, অধ্যাপক এ. কে. এম. আব্দুল আউয়াল, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মো. আব্দুর রাজ্জাক, অধ্যাপক আলমগীর হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
সভাপতির বক্তৃতায় সেলিম ভূঁইয়া বলেন, নতুন কারিকুলাম ঘোষিত হওয়ার পর শিক্ষক-কর্মচারি ঐক্যজোট নতুন কারিকুলাম বাতিলের জন্য বিগত বছরগুলোয় বুদ্ধিবৃত্তিক আন্দোলন চালিয়ে আসছে। এসময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ববর্তী সরকারের আমলের গঠিত হওয়া সকল ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল করতে অন্তর্বর্তী সরকারের কাছে  জোর দাবি জানান।
অনুষ্ঠানের সঞ্চালক সংগঠনের মহাসচিব, প্রজ্ঞাপন জারি করে ফ্যাসিষ্ট সরকারের দেশ ধ্বংসের কারিকুলাম বাতিল করা এবং পাঠ্য পুস্তক সংশোধন করে সৃজনশীল পদ্ধতি প্রণয়ন করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat