×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৬
  • ২৩৪৩৪৪৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতীয় চিকিৎসকরা শুক্রবার বলেছেন, তাদের এক সহকর্মীকে ধর্ষণের পর হত্যা করায় তারা দেশব্যাপী বিক্ষোভ ও ধর্মঘট আরো জোরদার করতে যাচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ড যা নারীর প্রতি সহিংসতার দীর্ঘস্থায়ী ইস্যুতে ক্ষোভ উস্কে দিয়েছে। খবর এএফপি’র।
গত ৯ আগস্ট ভারতের পূর্বাঞ্চলীয় কলকাতা শহরের একটি সরকারি হাসপাতাল থেকে ৩১ বছর বয়সী ওই নারীর রক্তাক্ত ও বিভৎস লাশ উদ্ধার করা হয়। আর এ ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
নয়াদিল্লিতে সরকার পরিচালিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সস (এআইআইএমএস) হাসপাতালের চিকিৎসক শুভ্রঙ্কর দত্ত বলেছেন, ‘আমরা আমাদের সহকর্মীর বিচার দাবিতে আমাদের প্রতিবাদ জোরদার করছি।’
এমন নৃশংস ঘটনার প্রতিবাদে সোমবার বেশ কয়েকটি রাজ্যে সরকারি হাসপাতালে চিকিৎসকরা ‘অনির্দিষ্টকালের জন্য’ কাজ বন্ধ করে দিয়েছেন।
সরকারি এবং বেসরকারি উভয় ব্যবস্থায় একাধিক মেডিকেল ইউনিয়ন ধর্মঘট সমর্থন করেছে।
এ হত্যাকাণ্ডের  নিন্দা জানাতে বুধবার রাতভর কলকাতার রাস্তায় হাজার হাজার মিছিল করেছে এবং এর পাশাপাশি মধ্যরাতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat