×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৪
  • ৫৪৬৭৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে অভিনেত্রী তাপসী পান্নু'র ‘খেল খেল মে’ সিনেমাটি। এতে তিনি অক্ষয় কুমারের সাথে জুটি বেঁধে হাজির হবেন। এমন খবরের মাঝে গত ৯ আগস্ট ওটিটিতে মুক্তি পেয়েছে তার আলোচিত সিনেমা ‘ফির আয়ি হাসিন দিলরুবা’।
পরিচালক জয়প্রদ দেশাই পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকেই সমালোচকদের প্রশংসায় ভাসছেন তাপসী। অনেকেই বলছেন, ২০২১ সালে মুক্তি পাওয়া 'হাসিন দিলরুবা' সিনেমার পুরোনো স্বাদ ফিরে পেয়েছেন দর্শকরা। শুধু তাই নয়, সিনেমাটিতে তাপসীর অভিনয় এবং রানি চরিত্রে তার সাহসী উপস্থিতির প্রশংসাও করছেন তার সহকর্মী থেকে শুরু করে চলচ্চিত্রবোদ্ধা ও নেটিজেনরা।
অভিনেত্রী ক্যাটরিনা কাইফ লিখেছেন, ‘ভালো লেগেছে। তাপসী বরাবরের মতোই অসাধারণ! যা আমি কখনো কল্পনা করতে পারি না।’ ভিকি কৌশল সিনেমাটির পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘এটি আবার দেখুন! প্রথম অংশ থেকে প্লট টুইস্ট, রোমান্স এবং রোমান্সের উপাদানগুলি বাড়তে থাকে। একটি মজার সিনেমা। এটি মিস করবেন না!’
এদিকে সিনেমাটির এমন সাফল্যের মাঝেই তৃতীয় কিস্তি নিয়ে আভাস দিয়েছেন তাপসী। তিনি বলেন, ‘সিক্যুয়েল করা সবসময়ই কঠিন। কারণ প্রথমটি কোনো প্রত্যাশা ছাড়াই আসে এবং সেটি যদি দর্শক পছন্দ করে, তাহলে পরেরটার জন্য প্রত্যাশা আরো বেড়ে যায়। এই প্রত্যাশা পূরণ করাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আমি আনন্দিত, দর্শক এবারের ছবিটিকে প্রথম পর্বের চেয়েও বেশি পছন্দ করেছে। মনে হচ্ছে আমি সফল। আর তাই তৃতীয় পর্বের জন্য তৈরি হতেই পারি!’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat