×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৩
  • ৪৩৫৪৫৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার গণহত্যা চালিয়েছে- এ অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণহত্যার তদন্ত চেয়ে বিএনপির পক্ষ থেকে জাতিসংঘকে চিঠি দেওয়া হয়েছে। তিনি আজ মঙ্গলবার ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস’র গুলশানের অফিস কাম বাসভবনে গিয়ে তাঁর কাছে বিএনপি’র চিঠি হস্তান্তরের পর সেখান থেকে বেরুনোর সময় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান।
চিঠি হস্তান্তরের আগে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাথে বিএনপি’র প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয় উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি, একটি অবৈধ সরকারের অধীনে যে গণহত্যা হয়েছে, বাংলাদেশের নাগরিকদের হত্যা করা হয়েছে, আমরা তার একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের তদন্ত চেয়েছি। সত্য উদঘাটন করার অনুরোধ জানিয়েছি।’ তিনি বলেন, দেশ-বিদেশের ষড়যন্ত্র ও সরকারের পৃষ্ঠপোষকতায় যে হত্যাকা- সংঘটিত হয়েছে, সেটি জাতির সামনে তুলে ধরতে হবে। বিএনপি’র শীর্ষ পয়ায়ের এই নেতা জানান, ‘আগামীতে কেউ যেন এ ধরনের হত্যাকান্ডের সাহস দেখাতে না পারে। কোনো নাগরিককে হত্যা করে ক্ষমতায় থাকার যে আকাঙ্খা, সেটা যেন কারো মনে না জাগে, সেজন্যই আমরা এই তদন্ত চেয়েছি।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য বিএনপির  পক্ষ থেকে নিরপেক্ষ, স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের তদন্ত করার জন্য জাতিসংঘকে অনুরোধ জানানো হয়েছে। বিয়য়টি অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলার জন্যও ‘আমরা আবাসিক প্রতিনিধিকে অনুরোধ করেছি’ বলেও তিনি উল্লেখ করেন। 
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও  আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat