×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৮-১২
  • ২৩৪৩৪৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটের সড়কে দায়িত্ব পালন শুরু করায় পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন রোভার স্কাউট সদস্যের শিক্ষাার্থীরা।
আজ সোমবার দুপুরে সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টে এমন দৃশ্যই চোখে পড়ে। এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান ট্রাফিক পুলিশের কার্যক্রম পরিদর্শন করতে চৌহাট্টা পয়েন্টে আসলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সেখানে কর্তব্যরত রোভার স্কাউট সদস্যরা। রোভার স্কাউট সদস্যরা অন্যান্য ট্রাফিক পুলিশ সদস্যদেরও ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় স্কাউট সদস্যদের শুভেচ্ছায় খুশি হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান তাঁদের ধন্যবাদ জানান ও তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি সাংবাদিকের বলেন, বিগত তিনদিন থেকে সিলেটে পুলিশ কাজ করছেন। আজ (সোমবার) থেকে ট্রাফিক পুলিশও কাজে যোগ দিয়েছে। যে সকল পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেয়নি তারা আগামী বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ দিয়ে দেবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান সোমবার সকাল থেকে নাইওরপুল, সোবহানীঘাট ও জিন্দাবাজারসহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ, স্কাউট ও বিএনসিসি সদস্যদের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ পরিদর্শন করেন।
রোভার স্কাউট সদস্যরা জানান, পুলিশ সদস্য মাঠে না থাকায় বিগত ৫দিন ধরে সড়কে শৃঙ্খলা ধরে রাখতে তারা কাজ করেছেন। বর্তমানে তারা সহ বিএনসিসি সদস্যরা কাজ করে যাচ্ছেন। যতদিন প্রয়োজন হবে ততদিন তারা কাজ করে যাবেন।
গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সিলেটসহ সারাদেশে অনুপস্থিত ছিলো ট্রাফিক পুলিশ। এ কয়দিন সড়কে শৃঙ্খলা ধরে রাখতে নিরলস ভাবে কাজ করেছেন শিক্ষার্থী, রোভার স্কাউট ও বিএনসিসির সদস্যরা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat