×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৯
  • ২৩৪৩৫৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ২৩ বছরের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন পর্তুগালের ডিফেন্ডার পেপে।
সামাজিক মাধ্যমে ভিডিও দিয়ে পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান ৪১ বছর বয়সী পেপে।
বিদায়ী বার্তায় ব্রাজিলে জন্ম নেওয়া পেপে বলেন, ‘আমাকে সমর্থন দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই।’
২০০১ সালে ১৮ বছর বয়সে ক্লাব ফুটবলে অভিষেক হয় পেপের। ২০০৭ সালে প্রথম পর্তুগালের জার্সি গায়ে জড়ান তিনি।
জাতীয় দলের হয়ে ১৪১টি আন্তর্জাতিক ম্যাচে ৮টি গোল করেছেন পেপে। ক্লাব ক্যারিয়ারে পোর্তো, রিয়াল মাদ্রিদ, বেসিকতাসের হয়ে খেলেছেন তিনি। এরমধ্যে সবচেয়ে বেশি ১০ বছর স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন পেপে। ২০০৭ থেকে ২০১৭ সালে রিয়ালের হয়ে ২২৯ ম্যাচে ১৩টি গোল করেছেন পেপে।
সর্বশেষ পোর্তোর হয়ে খেলেন পেপে। গত জুনে পোর্তোর সাথে চুক্তির মেয়াদ শেষ হবার পর থেকে ক্লাবহীন ছিলেন তিনি। ক্লাবহীন থাকলেও, জাতীয় দলের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেন পেপে।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পর্তুগালের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকলো পেপের। ঐ ম্যাচে টাইব্রেকারে ফ্রান্সের কাছে ৫-৩ গোলে হেরেছিলো পর্তুগাল।
ফুটবল ক্যারিয়ারে দু’টি ক্লাব কাপ, তিনটি করে চ্যাম্পিয়ন্স লিগ এবং স্প্যানিশ লিগ শিরোপা জিতেছেন পেপে। দু’বার ফিফা ক্লাব বিশ্বকাপ এবং ২০১৬ সালে ইউরোও জিতেছেন পেপে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat