×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৩
  • ২৩৪৩৬২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেশ কিছুদিন ব্যক্তিজীবন আর শারীরিক অসুস্থতা নিয়ে আলোচনায় ছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। মাঝে অভিনয়ে বিরতিও নিয়েছিলেন। তবে সকল সমস্যা পেছনে ফেলে আবারও কাজে সরব হয়েছেন তিনি।
বেশ কয়েকটি নতুন সিনেমায় যুক্ত হয়েছে। কাজ করছেন হলিউডের জনপ্রিয় 'সিটাডেল' সিরিজের ভারতীয় সংস্করণে। শুরু থেকেই কাজটি নিয়ে আলোচনায় রয়েছেন সামান্থা। দর্শক কৌতূহলও রয়েছে তুঙ্গে। এবার সেই কৌতুহল আরও বাড়িয়ে দিলেন সিরিজটির নির্মাতারা।
গত ১ আগস্ট প্রকাশে এসেছে সিরিজটির প্রথম ঝলক। আর তাতেই নজর কাড়লেন সামান্থা। প্রথম ঝলকেই সিটাডেল হানি বানি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিলেন। তবে ১ মিনিট ৩৩ সেকেন্ডের সেই ভিডিওতে কোনো সংলাপ শোনা যায়নি। কিন্তু শোনা গেছে, রাত বাকি বাত বাকি গানটি। আর সেই গানের সঙ্গে তাল মিলিয়ে ধুন্ধুমার অ্যাকশনও চোখে পড়েছে। সেই অ্যাকশনে দর্শকদের মাত করেছেন সামান্থা ও বরুণ ধাওয়ান।
সামান্থা ঝলকটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিখেছেন, 'শুরুর ধাক্কা! সামলে নিন। ঝড় তুলতে আসছি ৭ নভেম্বর। এমন কাজের অংশ হওয়া গর্বের। কৃতজ্ঞতা সবার প্রতি।' উল্লেখ্য, গত বছর মুক্তি পেয়েছে হলিউডের সিটাডেল। যেখানে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গিয়েছিল। সিরিজটি পরিচালনা করেছেন রাজ এবং ডিকে। গল্প লিখেছেন সীতা আর মেনন, রাজ ও ডিকে। আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিরিজটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat