×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-০২
  • ৩৪৩৩৫৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরান ও তার আঞ্চলিক মিত্ররা বৃহস্পতিবার হামাস এবং হিজবুল্লাহ নেতাদের হত্যার জন্য প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।
তেহরানের কেন্দ্রস্থলে ইসমাইল হানিয়ার শেষকৃত্যে সমবেত শোক পালনকারীরা এই হত্যার প্রতিশোধ নেয়ার আহ্বান জানিয়েছে। হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার ঘটনায় আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
ইরানের রাজধানীতে বৃহস্পতিবার হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার শেষকৃত্যে বিপুল জনতা যোগ দিয়েছে। ইসমাইল হানিয়া সেখানে বুধবার ভোরে এক হামলায় নিহত হন। ইরান ও হামাস এই হত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে। ইসরায়েল এ বিষয় কোনো মন্তব্য করেনি।
এরপর হানিয়ার মৃতদেহ কাতারে নিয়ে যাওয়া হয়,যেখানে তিনি থাকতেন এবং যেখানে শুক্রবার তাকে সমাহিত করা হবে। তার দল ফিলিস্তিনি ভূখন্ডে এবং সমগ্র অঞ্চল জুড়ে একটি প্রচন্ড ‘ক্ষোভের দিন’ পার করছে।  
হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ, লেবাননের শীর্ষ সামরিক কমান্ডারের শেষকৃত্যে ভাষণ দিয়ে বলেছেন, ইসরায়েল এবং ‘যারা এর পিছনে রয়েছে তাদের অবশ্যই আমাদের অনিবার্য প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে’। লেবাননে হিজবুল্লাহ নেতা ফুয়াদ শুকরকে হত্যার কয়েক ঘন্টার মধ্যে হানিয়াকে হত্যা করা হয়।
ইসরায়েলকে উদ্দেশ্য করে হাসান নাসরুল্লাহ বলেছেন, ‘আপনারা জানেন না কোন লাল রেখা অতিক্রম করেছেন।’ ফুয়াদ শুকর দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, ‘ইসরায়েল প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক উভয় পরিস্থিতির জন্য অত্যন্ত উচ্চ পর্যায়ের প্রস্তুতিতে রয়েছে।’
তিনি বলেন, ‘যারা আমাদের উপর হামলা করবে, আমরা প্রতিশোধে আক্রমণ করব।’
হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানিয়েছে, ইরানের কর্মকর্তারা তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে তেহরানে বুধবার ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat