×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-০১
  • ১২২৩৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওপেনার তানজিদ হাসান তামিমের হাফ-সেঞ্চুরি এবং আবু হায়দার রনির অলরাউন্ড পারফরমেন্সে অস্ট্রেলিয়ার ঘরোয়া দল নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে ১১২ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ এইচপি দল।
অস্ট্রেলিয়ার ডারউইনের টিআইও স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে পুরো ৫০ ওভার খেলে সব উইকেট হারিয়ে ২৫০ রান করে বাংলাদেশ এইচপি দল। এরপর এইচপি বোলারদের দারুন নৈপুন্যে ৪২ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় নর্দান টেরিটরি।
এইচপির বড় জয়ে অবদান রাখেন ওপেনার তানজিদ ও পেসার রনি। ৪টি চার ও ১টি ছক্কায় ৬৪ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন তানজিদ। ব্যাট হাতে ৩৮ রান করার পাশাপাশি বোলিংয়ে ৫ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন আবু হায়দার।
এছাড়া রকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মাহফুজুর রহমান রাব্বি ২টি করে উইকেট নেন।
উদ্বোধনী জুটিতে পারভেজ হোসেন ইমনের সাথে ১৯ দশমিক ৪ ওভারে ১শ রানের জুটি গড়েন তানজিদ। এতে বড় সংগ্রহের পথ পায় এইচপি।
৫টি চার ও ২টি ছক্কায় ৬৫ বলে ৪৭ রান করেন ইমন। তার আউটের পর ব্যাটিং ধসে ৬৪ রানে পরের ৫ উইকেট হারায় এইচপি।
রনির  সাথে আকবর আলীর ২৬ এবং শামীম পাটোয়ারির ২০ রানের সুবাদে শেষ পর্যন্ত ২৫০ রানের সংগ্রহ পায় এইচপি। নর্দার্ন টেরিটরির হয়ে হামিশ মার্টিন ৪৬ রানে ৪ উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat