×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৩
  • ৪৩৫৩৩৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘ সংস্থার (ইউএনআরডব্লিউএ) একটি অঙ্গীকারমূলক সম্মেলনে জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস দাতাদের কাছে সাহায্যের জন্য অনুরোধ জানানোর পর সংস্থাটি জানায়, গাজায় যুদ্ধ বিধ্বস্তদের সহায়তার জন্য সেপ্টেম্বর মাস পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট তহবিল রয়েছে।
ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, ইউএনআরডব্লিউএ-এর কিছু সংখ্যক কর্মচারী হামাসের হামলায় অংশ নেওয়ার ব্যাপারে জানুয়ারিতে ইসরায়েলি অভিযোগের পর বেশ কয়েকটি দেশ অর্থায়ন বন্ধ করে দেওয়ার ঘটনায় ‘আমরা এজেন্সির উপর আস্থা ফিরিয়ে আনতে অংশীদারদের সাথে অক্লান্ত পরিশ্রম করেছি’।
লাজারিনি বলেছেন, তহবিলের নতুন প্রতিশ্রুতি সেপ্টেম্বর পর্যন্ত জরুরি কার্যক্রম নিশ্চিত করতে সহায়তা করবে।
গুতেরেস ইউএনআরডব্লিউএ’র সহায়তা না পেলে ফিলিস্তিনিরা একটি ‘গুরুত্বপূর্ণ লাইফলাইন’ হারাবে বলে সতর্ক করে দিয়ে ইউএন এজেন্সিকে তহবিল দেওয়ার জন্য দাতাদের কাছে অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, গাজায় উদ্বাস্তুদের জন্য ইউএনআরডব্লিউএ’র এর কোন বিকল্প নেই।’
গুতেরেস বলেছেন, যুদ্ধে ইউএনআরডব্লিউএ’র ১৯৫ জন কর্মী নিহত হয়েছে। যা জাতিসংঘের ইতিহাসে কর্মীদের জন্য সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
মার্কিন কংগ্রেস ইউএনআরডব্লিউএ এর জন্য আরও অর্থায়নে বাধা দিয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ফিলিস্তিনি বেসামরিকদের সহায়তায় ইউএনআরডব্লিউএর পরিবর্তে অন্যান্য সংস্থায় তহবিল দেওয়ার নির্দেশ দিয়ে বলেছে, ইউএনআরডব্লিউএ সাহায্য বিতরণের জন্য স্বতন্ত্রভাবে সক্ষম।
হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলায় গাজায় কমপক্ষে ৩৮,৩৪৫ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat