×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৫
  • ২৩৪৩৫৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভুটানে বাংলাদেশী পাটজাত পণ্য ছড়িয়ে দেয়ার লক্ষ্যে থিম্পুতে বাংলাদেশ দূতাবাস পাটজাত পণ্যের প্রদর্শনী কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ থিম্পুতে একটি আড়ম্বর অনুষ্ঠানে এই কেন্দ্রের উদ্বোধন করেন ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিন তোবগে এবং বাংলাদেশের  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে ভুটানের পররাষ্ট্র মন্ত্রী, শিল্প, বাণিজ্য এবং কর্মসংস্থান মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী, বিদ্যুৎ এবং প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র সচিব, প্রাকৃতিক সম্পদ বিষয়ক সচিবসহ ভুটান সরকারের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া ভুটান চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক ভুটানী ব্যবসায়ী, আমদানিকারক এবং কারুশিল্প ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগে বলেন, পরিবেশ রক্ষায় ভুটান এবং বাংলাদেশ দু’দেশের যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে থিম্পুতে বাংলাদেশের পাটজাত পণ্যের প্রদর্শনীকেন্দ্র স্থাপন হলো। এটি শুধু পরিবেশ রক্ষায় নয় দ্বিপাক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশী পরিবেশ বান্ধব এবং বায়ো ডিগ্রেডেবল পাটপণ্য ভুটানসহ সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে পৃথিবীর পরিবেশ রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পূরণের পথে আমরা এগিয়ে যাচ্ছি। সে লক্ষ্যে প্রথমবারের মত বিদেশে বাংলাদেশের পাটজাত পণ্যে প্রদর্শনী কিন্দ্র স্থাপনের মাধ্যমে ভুটান-বাংলাদেশ বন্ধুত্ব আরো সুদৃঢ় হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায়। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পরিবেশ বান্ধব পাটজাত পণ্যকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে  প্রধানমন্ত্রীর আহবানকে বাস্তবায়ন করতে আমরা থিম্পুতে এই কেন্দ্র স্থাপন করেছি। থিম্পুতে বাংলাদেশী পাটজাত পণ্যের প্রদর্শনীকেন্দ্র স্থাপনে পররাষ্ট্র মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং জুট ডাইভারিসিফিকেশন প্রমোশন সেন্টার সহযোগিতা করায় তিনি ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশী পাটজাতপণ্যের উপর বিশেষ প্রেজেন্টেশন প্রদান করেন দূতাবাসের কাউন্সেলর সুজন দেবনাথ। তিনি পাটজাত পণ্যের ব্যবহারের মাধ্যমে পরিবেশ রক্ষা এবং এই শিল্পে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরেন।
উদ্বোধন শেষে ভুটানের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীগণ প্রদর্শনী কেন্দ্র এবং বাংলাদেশী পাটজাত পণ্য ঘুরে দেখেন। তারা বাংলাদেশের পাট থেকে উৎপন্ন বহুমুখী পণ্য যেমন-ব্যাগ, জুতা, কার্পেট, টিস্যুবক্স, কিচেন আইটেম, পোশাক, অফিস ফাইল, কনফারেন্স ফাইল, কলমদানী এবং গৃহসজ্জার বিভিন্ন পণ্যসামগ্রী দেখে অভিভূত হন। তারা অচিরেই ভুটানে বাংলাদেশী পাটজাত পণ্যের একটি স্থায়ী বাজার গড়ে উঠবে বলে মতামত প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat