×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৫
  • ৪৩৪৫৫৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান জানিয়েছেন, দেশের সকল উপজেলায় ‘উপজেলা সাংস্কৃতিক কেন্দ্র’ নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।
তিনি আজ সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য নিলুফার আনজুমের এক লিখিত প্রশ্নের জবাবে জানান, ১ম পর্যায়ে ২৩টি উপজেলা সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের বিষয়ে সমীক্ষা কার্যক্রম সম্পন্ন করার পর ডিপিপি প্রণয়নের কাজ চলছে।
প্রকল্পটি অনুমোদিত হলে ১ম পর্যায়ে ২৩টি উপজেলায় এবং পরবর্তীতে দেশের সকল উপজেলায় উপজেলা সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
নাহিদ ইজহার খান বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরে পরিচালন খাতে প্রাপ্ত বাজেট ৪৩৬ কোটি ৭৭ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ২৬২ কোটি ৮ লাখ টাকাসহ মোট ৬৯৮ কোটি ৮৫ লাখ টাকা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সংশোধিত বাজেটে পরিচালন খাতে প্রাপ্ত ৪১৬ কোটি ১২ লাখ ৫৬ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ৩৪৮ কোটি ৪০ লাখ টাকাসহ মোট ৭৬৪ কোটি ১৬ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat