×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৩
  • ৪৪৫৩৬৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরগুনা জেলার আমতলীতে সেতু ভেঙ্গে মাইক্রোবাস নদীতে পড়ে ৯ জন নিহতের ঘটনায় ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুবন্ধি নদীতে তলিয়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম জানিয়েছেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাসকে প্রধান করে শনিবার রাতেই ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
অপর দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আরেকটি ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে। পটুয়াখালীর তত্বাবধায়ক প্রকৌশলী মহির উদ্দিন শেখকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
আমতলীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি)তারেক হাসান জানিয়েছেন, রোববার তদন্ত কমিটি তদন্ত কাজ শুরু করেছে।
সুবন্ধি নদীতে তলিয়ে যাওয়া মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি ফায়ার সার্ভিস কর্মীরা শনিবার মধ্যরাতে (রাত ১২টার দিকে) নদী থেকে টেনে পাড়ে তুলেছে।
এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি কেইস) হয়েছে বলে ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু জানিয়েছেন।
উল্লেখ্য, শনিবার (২২ জুন) দুপুর ২টার দিকে আমতলী উপজেলার হলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat