×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৩
  • ৪৪৫৪৭৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ বলেছে, ইরাক সীমান্তবর্তী সিরিয়ার পূর্বাঞ্চলে রাতে চালানো এক বিমান হামলায় ইরানপন্থী তিন যোদ্ধা নিহত হয়েছে। এদের মধ্যে দুজন ইরাকি নাগরিক রয়েছে। খবর এএফপি’র।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, দেইর ইজোর প্রদেশে এই বিমান হামলা চালানো হয়। এই অঞ্চলে ইরানের অনেক প্রভাব রয়েছে। অঞ্চলটি লক্ষ্য করে ইসরায়েল নিয়মিতভাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র মাঝে মাঝে হামলা চালিয়ে থাকে।
ইরান সমর্থিত একটি জোটের কথা উল্লেখ করে সংস্থাটি বলেছে, ‘নিহতদের  মধ্যে দুজন ইরাকি নাগরিক রয়েছে। তারা ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের সদস্য এবং তৃতীয় জনের পরিচয় জানা যায়নি।’
ব্রিটেন-ভিত্তিক ওই পর্যবেক্ষণ সংস্থা বলেছে, ‘সিরিয়া-ইরাকি সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আলবুকামাল গ্রামাঞ্চলে এই হামলার পাশাপাশি একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরাকের সাইয়্যেদ আল-শুহাদা ব্রিগেড ‘শুক্রবার এক হামলায় এক যোদ্ধা নিহত হওয়ার কথা জানিয়েছে। ইরাকি-সিরিয়ান সীমান্তে একটি  টহল চলাকালে তার গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়।’
সেখানে এই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করা হয়েছে।
খবরে বলা হয়, সেখানে এই হামলার দায়িত্ব তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে জিহাদি সংগঠন ইসলামিক স্টেট গ্রুপকে মোকাবেলায় ২০১৪ সালে গঠিত মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন,‘দেইর ইজোরে জোট বা মার্কিন বাহিনী রাতে কোন হামলা চালায়নি।’
পর্যবেক্ষণ সংস্থা জানায়,সেখানে হামলার কয়েক ঘণ্টা আগে ওই এলাকায় ড্রোন উড়তে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat