×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৩
  • ২৩৪৩৪৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মো. আব্দুস সামাদ। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে পবিত্র ফাতেহাপাঠ করে তিনি বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।
মোনাজাতে প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য সাফল্য ও দীর্ঘায়ূ কামনায়।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদ টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শণ বইতে তিনি মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ড. মো. আতাউল গনি, ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মীর্জা মো. হাসান খসরু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমানসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
এরপর মহাপরিচালক বঙ্গবন্ধুর বাল্যশিক্ষা গ্রহণের বিদ্যাপীঠ গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
দুপুরে মহাপরিচালক মো. আব্দুস সামাদ টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হলরুম ‘বজ্রকন্ঠে’ গোপালগঞ্জ জেলার ইন্টিগ্রেটেড সফটওয়্যার প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat