×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৯
  • ৩৪৪৫৬১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাইতির নতুন প্রধানমন্ত্রী গ্যারি কনিলকে ‘সামান্য অসুস্থতার’ পরে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে সরকারি বিবৃতিতে বলা হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রীর প্রেস অফিসের বিবৃতিতে বলা হয়, সপ্তাহ ধরে ব্যাপক কাজকর্মের পর শনিবার বিকেলে তিনি সামান্য অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য হাসপাতালে যান।
বিবৃতিতে আরো বলা হয়েছে, “তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।”
তবে নাম প্রকাশ না করার শর্তে সরকারি একটি সূত্র বলেছে, প্রধানমন্ত্রী হাঁপানিতে আক্রান্ত হয়েছেন এবং সম্ভবত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।
হাইতির প্রেসিডেন্সিয়াল ট্রানজিশনাল কাউন্সিল ৫৮ বছর বয়সী কনিলকে ২৯ মে প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত করে। সোমবার তিনি শপথ নেন।
প্রশিক্ষণের মাধ্যমে চিকিৎসক হওয়া কনিল  ২০১১-২০১২ সালে স্বল্প সময়ের জন্য হাইতির প্রধানমন্ত্রী হিসাবে কাজ করেছিলেন।
প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি জাতিসংঘের সাহায্য সংস্থা ইউনিসেফের আঞ্চলিক পরিচালক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat