×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৩
  • ৬৫৬৭৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর প্রথম ও দ্বিতীয় সিজনের সাফল্যের পর ‘পঞ্চায়েত ৩’ নিয়ে তুমুল উন্মাদনা ছিল দর্শক মহলে। অবশেষে ২০২৪-এর মে মাসে মুক্তি পেয়েছে এর তৃতীয় অধ্যায়। পঞ্চায়েতের তিনটি সিজনেই অভিনয়গুণে দর্শকদের নজর কেড়েছেন মধ্যপ্রদেশের মেয়ে সানভিকা। এতে ‘রিঙ্কি’ চরিত্রে অভিনয় করে ভারতের ‘জাতীয় ক্রাশ’-এ পরিণত হয়েছেন। 
জিতেন্দ্র কুমার ওরফে সচিবজীর সঙ্গে তার অনস্ক্রিন রসায়ন ভক্তদের হৃদয় ছুঁয়েছে। সিরিজে প্রায় সময়েই তাকে সালোয়ার কামিজে দেখা গেছে, যেন একজন নিপাট সরল গ্রাম্য তরুণী।  
সিরিজে তাকে যতটা সহজ সরল দেখায়, আদতে তিনি অত্যন্ত স্টাইলিশ। ইনস্টাগ্রামে তাকে ওয়েস্টার্ন পোশাকেও দেখা গেছে।
পঞ্চায়েতে অভিনয় দিয়ে জনপ্রিয়তার সঙ্গে দিনদিন ইনস্টাগ্রামেও বাড়ছে তার অনুসরণকারীর সংখ্যা। তার প্রিয় অভিনেতা মাধুরী দীক্ষিত ও দীপিকা পাড়ুকোন। এছাড়া তিনি পছন্দ করেন আনুশকা শর্মাকেও।
ইনস্টাগ্রামে ‘সানভিকা’ নামে থাকলেও কয়েকটি ওয়েবসাইটের দাবি, তার আসল নাম পূজা সিং। যদিও ওটিটি প্ল্যাটফর্মে অভিনেত্রী হিসাবে তার ‘সানভিকা’ নামটিরই উল্লেখ রয়েছে।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তিনি কোনোদিন অভিনয় করার কথা ভাবেননি। ‘পঞ্চায়েত’ সিরিজের মাধ্যমেই অভিনয় জগতে তার পা রাখা। তিনি পঞ্চায়েতের প্রতিটি অভিনেতা-অভিনেত্রীর কাছে কৃতজ্ঞ। সবার কাছে তিনি অনেক কিছু শিখতে পেরেছেন।
এক সাক্ষাৎকারে সানভিকা দাবি করেছেন, তিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। এরপর ঠিক করেন তিনি অভিনয় করবেন। বাড়ির লোককে শুরুতে বোঝাতে সমস্যা হয়েছিল। তাই তিনি সে সময় তাদের মিথ্যা বলেন।
পঞ্চায়েতের সাফল্যের পর তার হাতে এখন বহু কাজের প্রস্তাব এসেছে। ‘হাজামাত’ নামের আরেকটি সিরিজে অভিনয় করেছেন সানভিকা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat