×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩১
  • ৩৪৪৫৪৫০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আগামীকাল নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
বৈরি আবহাওয়ায় অবকাঠামো অবনতির কারনে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে তিন ম্যাচের সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে ২-১ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। সিরিজ হারের লজ্জায় স্বাভাবিকভাবে বাংলাদেশের আত্মবিশ^াসে চিড় ধরে। প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতে আত্মবিশ^াস ফিরে পেতে মরিয়া ছিলো টাইগাররা। কিন্তু বৈরি আবহাওয়ার কারনে মাঠে নামার সুযোগ পায়নি তারা।
তবে যুক্তরাষ্ট্রের কাছে দলের লজ্জাজনক হারের কারনে উদ্বিগ্ন নন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তার মতে, আসন্ন বিশ্বকাপে ভালো করার সুযোগ আছে বাংলাদেশের। টুর্নামেন্টের দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ঘরের কন্ডিশনের মতই সুবিধা পাবে টাইগাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ধারাবাহিক ভিডিও সিরিজ ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে সাকিব বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আমরা আগেও খেলেছি। এর আগে ফ্লোরিডায় যখন খেলেছি, ভালো করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে আমরা সব সময়ই সুবিধা পাই। কারণ উইকেট অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। আমি আশা করছি, দুই জায়গাতেই আমরা সুবিধা পাবো।’
দলের সেরা তারকা বিরাট কোহলিকে ছাড়াই নিজেদের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ভারত। টুর্নামেন্টের আগে সতেজ থাকতে প্রস্তুতি ম্যাচে খেলবেন না কোহলি।
প্রায় দুই মাসের আইপিএল শেষে বিশ্বকাপের মঞ্চে পা দিয়েছে ভারত। একমাত্র প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ^কাপের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে রোহিত শর্মার দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat