×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-২১
  • ৭৬৬৭৭৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৭তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ঢাকা সেনানিবাসস্থ  আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এর সম্মেলন কক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এর এ  সভা অনুষ্ঠিত হয়।
সভায় লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, মেজর জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা, এ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, কমান্ড্যান্ট আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ মেজর জেনারেল কাজী মো: রশীদ-উন-নবী ছাড়াও  প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা  এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর  প্রতিনিধিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৭ সালে আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটের বিদ্যমান স্থাপনায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ চালু করার সিদ্ধান্ত গৃহিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ১৯ মার্চ কলেজের স্থায়ী ভবন নির্মানের নামফলক উন্মোচন করেন। ১৯৯৯ সালের ২০ জুন তারিখে ৫৬ জন মেডিকেল ক্যাডেট নিয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ের অধিভুক্তির মাধ্যমে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ যাত্রা শুরু করে।
পরবর্তীতে ২০০৮ সালের  ৫ জুন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্্ (বিইউপি)এর অধিভুক্ত হয়। বর্তমানে এই কলেজে ৬টি শিক্ষাবর্ষে মোট ৭৬৩ জন ক্যাডেট অধ্যয়নরত। এ পর্যন্ত ২০ টি ব্যাচে বিদেশী ক্যাডেটসহ মোট ১ হাজার ৬৭৮ জন চিকিৎসক হয়েছেন যারা বাংলাদেশ সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তি মিশনসহ দেশে বিদেশে কর্মরত। অন্যান্য ব্যাচগুলোর শিক্ষা কার্যক্রম নির্ধারিত সূচী অনুযায়ী চলমান। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে শিক্ষার মান সর্বদাই উন্নত যা বিভিন্ন পেশাগত এমবিবিএস পরীক্ষায় প্রতিফলিত হচ্ছে। বিইউপি এর অধীনে অনুষ্ঠিত বিভিন্ন পেশাগত এমবিবিএস পরীক্ষার ফলাফলে এ কলেজের পাশের হার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ দেশের একমাত্র আবাসিক চিকিৎসা শিক্ষা  প্রতিষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat