×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৭
  • ৫৬৫৪৫৬৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটার ক্রিস গেইল ও জ্যামাইকান স্প্রিন্টার আটবার অলিম্পিক স্বর্ণজয়ী কিংবদন্তি উসাইন বোল্টের পর আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছা দূত হিসেবে ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংয়ের নাম ঘোষনা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্ব কাপের শুভেচ্ছা দূত হতে পেয়ে রোমাঞ্চিত ভারতের বিশ্বকাপজয়ী সদস্য যুবরাজ।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় ভারত। ঐ আসরে গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ১৬ বলে ৫৮ রানের ইনিংস খেলার পথে প্রতিপক্ষের পেসার স্ট্রয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা হাকান যুবরাজ।  ইনিংসে ১২ বলে টি-টোয়েন্টিতে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন তিনি।
বিশ্বকাপের শুভেচ্ছা দূত হয়ে টি-টোয়েন্টি বিশ^কাপের প্রথম আসরে এক ওভারে ছয় ছক্কা মারার স্মৃতি তুলে ধরেন যুবরাজ। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ  আমার জীবনে কিছু সুখ স্মৃতি আছে । এরমধ্যে এক ওভারে ছয়টি ছক্কা মারার ঘটনাও রয়েছে। আগামী আসরের অংশ হতে পেরে খুবই রোমাঞ্চিত।’
যুক্তরাষ্ট্র প্রথমবারের মত ক্রিকেট বিশ^কাপের আয়োজক হলেও, দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ^কাপের মেগা ইভেন্ট আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ। এ ব্যাপারে যুবরাজ বলেন, ‘ক্রিকেট খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ দারুন এক জায়গা। সেখানকার দর্শকরা মাঠে  বিশে^র অন্যান্য দেশের চেয়ে সম্পূর্ণ আলাদা আবহ তৈরি করে। যুক্তরাষ্ট্র ক্রিকেটেরও প্রসার হচ্ছে এবং আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসারের অংশ হতে পেরে উচ্ছ্বসিত।’
আগামী ৯ জুুন নিউ ইয়র্কে বিশ^কাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সারা বিশে^র মত ঐ ম্যাচের জন্য মুখিয়ে আছেন যুবরাজও। তিনি বলেন, ‘নিউ ইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচটি এ বছর বিশ্বের সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি হতে চলেছে। বিশ্বের সেরা খেলোয়াড়দের নতুন একটি স্টেডিয়ামে খেলার অংশ হওয়াটা বিশেষ কিছু।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat