×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৯
  • ২৩১৪৩৫৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাইদা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা প্রাচীর ভেঙে ঢুকে যাওয়ার ফলে দুর্ঘটনায় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)- এর  সিভিল এভিয়েশনের এক জ্যেষ্ঠ প্রকৌশলী নিহত হয়েছেন।
পুলিশ বলছে, শুক্রবার  সকাল ১০টার দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। 
নিহত মাইদুল ইসলাম সিদ্দিকী সিভিল এভিয়েশনের সিনিয়র সাব-অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস জানান, আজ সকাল ১০টার দিকে রাইদা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ঢুকে যায়। এসময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল এভিশনের সিনিয়র সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী) মাইদুল ইসলাম। তার মোটরসাইকেলটি বাসটির নিচে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর  আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই সুমন চন্দ্র দাস জানান, ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের  মর্গে পাঠানো হয়েছে। বাসচালক ও  হেলপার পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat