×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৪
  • ৪৩৫৫৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র রোববার বলেছেন, ইরান ইসরায়েল অভিমুখে ২শ’ টিরও বেশি ড্রোন, ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েড়ে এবং তাদের এই ধরনের আক্রমণ ‘অব্যাহত রয়েছে’। খবর এএফপি’র।
রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেন, ‘ইরানের সরকার ২শ’ টিরও বেশি ঘাতক ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি বিশাল ঝাঁক ছুড়েছে।’
তিনি বলেন, হামলায় একটি মেয়ে আহত হয়েছে।
পৃথক এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে, ইসরায়েলি ভূখ-ের দিকে ধেয়ে আসা ‘ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠে নিক্ষেপণযোগ্য কয়েক ডজন ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সেসবের বেশিরভাগই ইসরায়েলে প্রবেশের আগেই ঠেকিয়ে দেওয়া হয়।
বিবৃতিতে আরো বলা হয়, কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান বর্তমানে দেশটির আকাশসীমার দিকে আসা ‘সব ধরনের হামলার হুমকি’ ঠেকাতে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat