×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৯
  • ২৩৪৩২৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সোমবার (৮ এপ্রিল) খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ‘ঙ’ বগিতে সন্তান প্রসবকারী নারী স্বর্ণা আক্তার ও তার নবজাতক সন্তানের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। মঙ্গলবার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্টের অফিসে স্বর্ণা আক্তারের হাতে রেলমন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী হস্তান্তর করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার।
এদিকে মঙ্গলবার দুপুরে রাজশাহী থেকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে করেই স্বর্ণা আক্তার ও তার নবজাতক সন্তান বাড়ি ফিরেছেন। স্বর্ণা ও তার নবজাতকের বাড়ি ফেরার জন্য রেলমন্ত্রীর নির্দেশে একটি ডাবল কেবিনের ব্যবস্থা করে দেয় পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে কর্তৃপক্ষের আতিথিয়েতায় খুশি ও সন্তুষ্ট বলে উপস্থিত সাংবাদিকদের জানান প্রসূতি স্বর্ণা আক্তার। 
উল্লেখ্য, ঈদ যাত্রায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর কপোতাক্ষ একপ্রেস ট্রেনে সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে ছেলে সন্তানের জন্ম দেন স্বর্ণা আক্তার (২০)। স্বর্ণা আক্তার ঝিনাইদহের জেলার মহেশপুর উপজেলার হুগরি পান্তাপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী ইয়াসিন আরাফাতের স্ত্রী।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, ট্রেনটি তখন ঈশ্বরদীর কাছাকাছি এলাকায়। হঠাৎ ট্রেনের মধ্যেই স্বর্ণা আক্তারের প্রসব ব্যথা শুরু হয়। ট্রেনের কনডাক্টর গার্ড তাপস কুমার দে ও অ্যাটেনডেন্ট ইমরান হোসেনের মাধ্যমে খবর পান গার্ড ইলিয়াস কবির সেলিম। তখন ট্রেনের মাইকে ঘোষণা দিয়ে কোনও চিকিৎসক থাকলে প্রসবের ব্যাপারে সহায়তা চাওয়া হয়। ট্রেনের মাইকে ঘোষণা শুনে এগিয়ে আসেন যাত্রী হিসেবে থাকা ডা. নাজনীন আক্তার।
এ সময় বগিতে থাকা অন্যান্য যাত্রীরা তাদের ব্যাগ থেকে বের করে দেন কাপড়। তা দিয়ে বগির ভেতরে ‘ওটি’ তৈরি করা হয়। এরপর ওই চিকিৎসক ও একজন প্রশিক্ষিত মিডওয়াইফের তত্ত¡াবধানে ১০ মিনিটের মধ্যে ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দেন স্বর্ণা আক্তার। 
ট্রেনটি দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছালে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক নিজেই ছুটে যান উপহারসামগ্রী নিয়ে। তারপর রেলওয়ের অ্যাম্বুলেন্সে করেই নবজাতকসহ প্রসূতিকে একটি ক্লিনিকে পাঠানো হয়।
অসীম কুমার তালুকদার আরও জানান, সন্তান প্রসবের জন্য স্বর্ণা আক্তারকে রাজশাহীর একটি ক্লিনিকে আনা হচ্ছিল। আসার পথে ট্রেনের ভেতরই স্বর্ণা সন্তান প্রসব করেন। তারা যে ক্লিনিকে যেতেন রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সে করে সেখানেই তাদের পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat