×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৯
  • ৪৩৪৪৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিয়ার আলেপ্পো প্রদেশে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় শুক্রবার কমপক্ষে ৩৬ সৈন্য নিহত হয়েছে। সেখানে হিজবুল্লাহ গ্রুপের অস্ত্রের ঘাঁটি রয়েছে। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মানবাধিকার বিষয়ক ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা বলেছে, ‘লেবাননের হিজবুল্লাহ গ্রুপের রকেট ঘাঁটির কাছের’ একটি এলাকা লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলাটি চালায়।’ এই গ্রুপের সিরিয়ায় একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে।
যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা বলেছে, সেখানে ইসরায়েলের হামলায় সিরিয়ার কমপক্ষে ৩৬ সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ পরিবেশিত খবরে বলা হয়, গভীর রাতে চালানো ওই হামলায় সামরিক বাহিনীর সদস্যের পাশাপাশি বেসামরিক নাগরিকও হতাহত হয়েছে।
সিরিয়ার একটি সামরিক সূত্র সানা’কে জানিয়েছে, ‘আনুমানিক রাত ১টা ৪৫ মিনিটে ইসরায়েলি বাহিনী আলেপ্পোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আথ্রিয়ার দিক থেকে বিমান হামলা চালায়।
সূত্রটি আরো জানায়, সেখানে হামলায় বেসামরিক নাগরিক এবং সামরিক কর্মী নিহত ও আহত হয়েছে।
জেরুজালেম থেকে এএফপি যোগাযোগ করলে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে  তারা এই ব্যাপারে বিদেশী মিডিয়ায় কোন মন্তব্য করবে না।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ইতোমধ্যে দেশটির বিভিন্ন স্থাপনায় শত শত বার বিমান হামলা চালিয়েছে। তাদের এসব হামলার প্রধান লক্ষ্য লেবাননের হিজবুল্লাহ গ্রুপের পাশাপাশি সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানসহ ইরান-সমর্থিত বিভিন্ন বাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat