×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ২৩৭০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইলী সামরিক বাহিনীর একজন শীর্ষ কমান্ডার বলেছেন, শেষ জঙ্গি হাতের মুঠোয় না আসা পর্যন্ত গাজার বৃহত্তম আল শিফা হাসপাতালে অভিযান অব্যাহত থাকবে।
এ হাসপাতালে গত কয়েকদিনের তুমুল লড়াইয়ে ১৭০ ফিলিস্তিনী জঙ্গি নিহত এবং জিজ্ঞাসাবাদের জন্যে কয়েকশ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।
এ প্রেক্ষিতে ইসরাইলের সামরিক বাহিনীর মেজর জেনারেল ইয়ারন ফিংকেলম্যান শনিবার এক মন্তব্যে বলেছেন, আমরা এ অভিযান অব্যাহত রাখছি। আমরা এ অভিযান তখনই শেষ করবো যখন জীবিত কিংবা মৃত যে কোন ভাবেই শেষ জঙ্গিটি আমাদের হাতে আসবে।
তিনি আরো বলেছেন, হাসপাতালে চিকিৎধীন অসুস্থ ও আহতদের হাসপাতালের নির্দিষ্ট ভবনে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এরপরই ইসরাইল পাল্টা হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্নের অঙ্গীকার করে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat