×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৩-২১
  • ২৩৪৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ সাধারণ পরিষদ বৃহস্পতিবারের বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে মনোযোগ দেবে। বৈঠকে একটি সিদ্ধান্ত গ্রহনের বিষয়ে মূল্যায়ন করবে যাতে সম্ভাব্য পরিবর্তনশীল প্রযুক্তির সুবিধা এবং অসুবিধাগুলোর ব্যাপারে আন্তর্জাতিক মান নির্ধারণের আহ্বান জানানো হবে।  
কয়েক ডজন দেশসহ-স্পন্সর করা খসড়া প্রস্তাবটিতে ‘নিরাপদ, সুরক্ষিত এবং বিশ্বস্ত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার প্রচারের জন্য’ নির্দেশিকাগুলোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। এতে সামরিক এআই-কে এই পরিধি থেকে বাইরে রাখা হয়েছে।
সামগ্রিকভাবে, প্রস্তাবটি প্রযুক্তির ইতিবাচক সম্ভাবনার ওপর আরও বেশি গুরুত্ব দেয় এবং বিশেষ যতেœর সাথে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস গুলোর মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার’ আহ্বান জানায়।
খসড়া প্রস্তাবটি এই ইস্যুতে প্রথম যুক্তরাষ্ট্র এনেছিল এবং বৃহস্পতিবার বৈঠকে অনুমোদনের জন্য জমা দেওয়া হবে।
২০৩০ সালের মধ্যে মানবতার জন্য একটি সুন্দর ভবিষ্যত নিশ্চিত করার জন্য জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে এআই-তে ‘ডিজিটাল তথ্য হস্তান্তর এবং ন্যায়সঙ্গত সুবিধা প্রদানে বাধা না দেয়ার দাবী জানানো হয়েছে’।
কয়েক ডজনসহ-স্পন্সর দেশের যৌথ বিবৃতি পড়ে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, ‘যেহেতু এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ঘটছে, সদস্য রাষ্ট্রগুলোর জন্য এই সংকটময় মুহুর্তটিকে সম্মিলিত পদক্ষেপের সাথে মোকাবিলা করা জরুরি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat