×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২০
  • ৪৩৫২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নতুন শিক্ষাবর্ষের জন্যে আফগানিস্তানের স্কুল গুলো বুধবার খুলেছে।দেশটির শিক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।কিন্তু বিগত দুই বছরের মতো এবারেও দেশটির মেয়েরা স্কুলে যেতে পারছে না।
তালেবান কর্তৃপক্ষ ২০২২ সালের মার্চ মাস থেকে মাধ্যমিক পর্যায়ের স্কুলে মেয়েদের শিক্ষার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে।তালেবান ২০২১ সালের মাঝামাঝিতে পশ্চিমা সমর্থিত সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে।আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার নতুন শিক্ষাবর্ষ ঘোষণা করে।কাবুলে এক ঘোষণায় বলা হয়েছে, একটি অন্ষ্ঠুানে স্কুলের ঘন্টা বাজানোর মধ্য দিয়ে সকল প্রদেশে নতুৃন শিক্ষা বর্ষ শুরু  হবে।মিডিয়া আউটলেটগুলোতে জারি করা আমন্ত্রণে নারী সাংবাদিকদের অনুষ্ঠান কাভার করতে স্পষ্টত নিষেধ করা হয়েছে।উল্লেখ্য, আফগানিস্তানের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো সম্প্রতি তাদের নতুন শিক্ষাবর্ষ শুরু করেছে। কিন্তু ২০২২ সালের ডিসেম্বর থেকে নারীদের বিশ্ববিদ্যালয় শিক্ষা বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat