×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৬
  • ২৩৬৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ সফরে দু’টি টেস্ট এবং পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল সফরকারী  জিম্বাবুয়ে দলের। কিন্তু  দুই ক্রিকেট বোর্ডের  সম্মতিতে টেস্ট দু’টি ২০২৫ সাল পর্যš স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘যেহেতু আমরা এই বছর একটানা ক্রিকেটের মধ্যে ছিলাম এবং জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায়  শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন টেস্ট সিরিজ খেলছি না। আগামী বছর দুই ম্যাচের নির্ধারিত  টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে।’
আজ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি।
২৮ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। ৩ মে থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে- ৩, ৫ ও ৭ মে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat