×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-১৯
  • ৪৩৩৯০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ইসলামি উগ্রবাদী জঙ্গিদের সাথে সৈন্যদের সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে ছয় সৈন্য এবং এক জঙ্গি রয়েছে। গত ডিসেম্বরে ক্যাথলিক জনগোষ্ঠী লক্ষ্য করে চালানো বোমা হামলায় জড়িত জঙ্গিদের গ্রেফতারে অভিযান চালানোর সময় তাদের মধ্যে এ সংঘর্ষ হয়। সোমবার সেনা মুখপাত্র এ কথা জানিয়েছে।
খবর এএফপি’র।
পিলিপাইন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল লুই মেদা-আলা এএফপি’কে বলেন, মিন্দানাও দ্বীপের মুনাই শহরের পার্শ্ববর্তী একটি জঙ্গলে রোববার এ সংঘর্ষ হয়।
তিনি বলেন, ‘এটি হচ্ছে দাওলাহ ইসলামিয়ার জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের অংশ। এ অভিযানে দুর্ভাগ্যবশত আমরা হতাহতের শিকার হয়েছি।’
তিনি বলেন, এ সময় নিহতের পাশাপাশি ফিলিপাইনের চার সৈন্য আহত হয়েছে।
দাওলাহ গ্রুপ হলো ইসলামিক স্টেটের প্রতি আনুগত্যের অঙ্গীকার করা কয়েকটি ছোট সশস্ত্র মুসলিম দলগুলোর অন্যতম। এ গ্রুপ ২০২৩ সালের ৩ ডিসেম্বর মারাউইতে ক্যাথলিক জনগোষ্ঠীর ওপর চালানো হামলার দায় স্বীকার করে। ওই হামলায় কমপক্ষে চারজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছিল।
সামরিক বাহিনী বলেছে, গত মাসে চালানো এক সেনা অভিযানে ১০ জন দাওলাহ সদস্য নিহত হয়। তাদের মধ্যে জঙ্গিদের কথিত নেতা খাদাফি মিমবেসাও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat