×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৭
  • ৫৪৬৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা মঙ্গলবার হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। পিনেরার অফিস এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
বিলিয়নিয়ার ধনকুবের পিনেরা দুই দফায় দক্ষিণ আমেরিকার দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।
৭৪ বছর বয়সী পিনেরা প্রায়শই নিজের হেলিকপ্টারে ঘুরে বেড়াতেন।
টেলিভিশন এবং ফুটবল ও অন্যান্য ব্যবসা ছাড়াও তিনি দেশটির জাতীয় বিমান সংস্থার প্রাক্তন শেয়ারহোল্ডার ছিলেন।
সান্তিয়াগোর প্রায় ৯২০ কিলোমিটার (৫৭০ মাইল) দক্ষিণে লেক ডিস্ট্রিক্ট লাগো র‌্যাঙ্কোতে দুর্ঘটনাটি ঘটেছে। পিনেরা সেখানে তার সন্তান এবং নাতি-নাতনিদের সাথে ছুটি কাটিয়েছেন।
পিনেরার অফিস এক বিবৃতিতে বলেছে, ‘গভীর দুঃখের সাথে আমরা চিলি প্রজাতন্ত্রের প্রাক্তন প্রেসিডেন্টের মৃত্যু ঘোষণা করছি।’ হেলিকপ্টারে থাকা আরও তিনজন দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন।
২০২২ সালে পিনেরার স্থলাভিষিক্ত বামপন্থী প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং শুক্রবার অন্তেষ্টিক্রিয়ার ঘোষণা দিয়েছেন।
পিনেরা সম্পর্কে বোরিক বলেন, ‘সত্যিকারভাবে তিনি দেশের জন্য যা সর্বোত্তম বলে বিশ্বাস করতেন তিনি তাই দেয়ার চেষ্টা করেছেন।’
প্রাক্তন এবং বর্তমান লাতিন আমেরিকান নেতারা পিনেরার প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন।
পিনেরা ২০১০ থেকে ২০১৪ এবং ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত দুই দফায় চিলির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat