×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৬
  • ৬৮১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়া ও চীন সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে। ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত বিভিন্ন গ্রুপের ওপর সম্প্রতি প্রতিশোধমূলক হামলা চালিয়ে তারা এমন উত্তেজন সৃষ্টি করে। খবর এএফপি’র।
মার্কিন সামরিক বাহিনী শুক্রবার থেকে শনিবার রাত পর্যন্ত সিরিয়া ও ইরাকের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। গত ২৮ জানুয়ারি জর্ডানের একটি ঘাঁটিতে ড্রোন হামলার প্রতিশোধ নিতে তারা এসব হামলা চালায়। জর্ডানের ওই ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়।
ইরানের এলিট শাখা এবং ইরানপন্থী বিভিন্ন গ্রুপ লক্ষ্য করে চালানো এসব হামলা গাজায় চলমান ইসরাইল-হামাস যুদ্ধ একটি আঞ্চলিক সংঘাতে পরিণত হতে পারে বলে আশঙ্কা তৈরি করেছে।
রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ‘এটা স্পষ্ট যে আমেরিকান বিমান হামলা বিশেষকরে ইচ্ছাকৃতভাবে সংঘাতকে বাড়ানোর জন্য করা হয়েছে।’
এদিকে চীনের রাষ্ট্রদূত জুন ঝাং একই ধরনের দাবি করে বলেছেন যে ‘যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ অবশ্যই মধ্যপ্রাচ্যে টিট-ফর-ট্যাট সহিংসতার দুষ্ট চক্রকে বাড়িয়ে তুলবে।’
ইরানের রাষ্ট্রদূত আমির সাউদ ইরাভানি সোমবার পরিষদকে বলেন, ‘ইরান বা তাদের সশস্ত্র বাহিনীকে জর্ডানের ঘাঁটিতে হতামলার ঘটনায় দায়ী করার যেকোনো প্রচেষ্টা বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং অগ্রহণযোগ্য।’
তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ইরান যদি কোন হুমকি, আক্রমণ বা আগ্রাসনের সম্মুখীন হয় তাহলে তারা শক্তি প্রয়োগ করতে কোন দ্বিধা করবে না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat