×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৩
  • ৭৬৫৭৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িকতার রাজনীতি করে। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে সকল ধর্মের মানুষ মিলেমিশে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। 
শনিবার বিকেলে নরসিংদীর মনোহরদী পৌরসভার চন্দনবাড়ী কামিল মাদরাসা প্রাঙ্গণে মনোহরদী উপজেলার মাদরাসা সমূহের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আরো বলেন, আমরা মায়ের মুখের ভাষা বাংলার জন্য আন্দোলন করেছি। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। বাংলাদেশ আওয়ামী লীগ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান সকলকে একসঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করে যাচ্ছে। সবাই যার যার ধর্ম নির্বিঘ্নে আনন্দহকারে পালন করছে। আমরা অসাম্প্রদায়িকতার রাজনীতি করি। 
শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। প্রতিটি স্কুলেই নতুন ভবন, কম্পিউটার ল্যাব তৈরি করে দেয়া হয়েছে। মাদরাসা শিক্ষায়ও তার প্রতিফলন ঘটেছে। এখন মাদরাসায়ও বিজ্ঞান সম্মত লেখাপড়া করানো হচ্ছে। সকলেই ডিজিটাল যুগের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হচ্ছে।
চন্দনবাড়ি ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবু রায়হান ভূইঁয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন প্রমুখ।
এর আগে মনোহরদী প্রেসক্লাবের নবগঠিত কমিটি শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মন্ত্রী সাংবাদিকদের লেখনির মাধ্যমে উন্নয়নযাত্রা সকলের কাছে তোলে ধরার আহ্বান জানান। এসময় মনোহরদী প্রেসক্লাবের সভাপতি নাজমুল সাখাওয়াত হোসেন বাবু, সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat