×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২৪
  • ৪৩৪৫৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জাতিসংঘ ও তার সংস্থার সকল মার্কিন ও ব্রিটিশ কর্মীকে এক মাসের মধ্যে সে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। 
জাতিসংঘের একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। 
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে লেখা ২০ তারিখের একটি চিঠিতে হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানা কর্তৃপক্ষ এসব কর্মীকে ইয়েমেন ছাড়ার জন্যে এক মাসের সময় বেঁধে দিয়েছে। এর মধ্যেই তাদেরকে ইয়েমেন ত্যাগের প্রস্তুতি নিতে হবে এবং এ বিষয়ে  চিঠির মাধ্যমে ২৪ ঘন্টার নোটিশ দেয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।  
জাতিসংঘের একজন কর্মকর্তা চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 
এদিকে ইয়েমেনে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী পিটার হকিন্স নিজেও একজন ব্রিটিশ। 
গাজায় ইসরাইলের অব্যাহত নৃশংস অভিযানের কারণে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী ইসরাইল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাতে শুরু করে। এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে আসছে। 
উল্লেখ্য, ইয়েমেনে প্রায় এক দশক ধরে গৃহযুদ্ধ চলছে। হুতিরা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। এ কারণে দেশটিতে তীব্র মানবিক সংকট চলছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat