×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০১-২০
  • ৬৫৮৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি বছর ফেব্রুয়ারির প্রথম দিন মাসব্যাপী দেশের বৃহত্তম ঐতিহ্যবাহী বইমেলা ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২৪’ শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ ফেব্রুয়ারি বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। 
অমর একুশে গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব ড. কে এম মুজাহিদুল ইসলাম জানান, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ইতোমধ্যে প্রায় ৬০ শতাংশ প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে। তিনি জানান, সমালোচনা এড়াতে এ বছর মেলার পুরো কাজ একাডেমি একাই করছে। আগের বছরগুলোতে মেলা আয়োজনে কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি জড়িত ছিল, যা নিয়ে গত বছর কিছু সমালোচনা হয়েছিল।  
গত মেলা শেষ হওয়ার পরপরই এবারের মেলার প্রস্তুতি শুরু হয় এবং তিন ধাপে কমিটি গঠন করা হয়েছে- প্রস্তুতি পর্বের জন্য কমিটি, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য কমিটি এবং মাসব্যাপী মেলা পরিচালনার জন্য পৃথক কমিটিসমুহ।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাসব্যাপী সেমিনারের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন, সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে।
আয়োজকরা জানিয়েছেন, ২৩ জানুয়ারি ডিজিটালাইজড লটারি পদ্ধতির মাধ্যমে পুরানো এবং নতুন তালিকাভুক্ত প্রকাশনার জন্য স্টল বরাদ্দ করা হবে। ইতোমধ্যে, তালিকাভুক্ত ৬০১টি সংস্থা ছাড়াও প্রায় ৭০টি নতুন প্রকাশনা প্রতিষ্ঠান বিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে স্টল বরাদ্দ  পেতে আবেদন করেছে। এখন পর্যন্ত ২১টি নতুন প্রকাশনা বাছাই করা হয়েছে, বাকিগুলো প্রক্রিয়ায় রয়েছে। মুজাহিদুল ইসলাম জানালেন, বিগত বছরের মতো এবারও মেলার মূল মঞ্চ হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং বইয়ের মোড়ক উন্মোচন ও ‘লেখক বলছি’ মঞ্চ তৈরি করা হবে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। বিগত বছরের মতো এবারও রমনা কালী মন্দিরের পাশে সাধুশাঙ্গা এলাকায় ‘শিশু চত্বর’ স্থাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat