×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১৯
  • ৭৮৯৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে রাত দিন কাজ করে যাচ্ছেন। 
তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য স্থির করেছেন। শিক্ষকরা হচ্ছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সম্মুখ যোদ্ধা।
আজ বরিশাল বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কলেজ ক্যাম্পাসে ব্যবস্থাপনা বিভাগের সাবেক চেয়ারমান প্রফেসর শাহ সাজেদার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী, বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এসএম কাইয়ুম উদ্দিন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, স্থানীয় ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব এবং বিএম কলেজ ছাত্র কর্ম পরিষদের সাবেক ভিপি মঈন তুষার। 
নতুন সিটি মেয়রকে সঙ্গে নিয়ে বরিশালকে আধুনিক শহরে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। 
তিনি বলেন, বাংলাদেশ আজ দরিদ্র দেশ থেকে উন্নয়শীল দেশে উত্তীর্ণ হয়েছে। শেখ হাসিনার সরকার শিক্ষার হার বৃদ্ধি করেছে। উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষকদের উপর  গুরু দায়িত্ব রয়েছে। নতুন প্রজন্মকে লেখাপড়ায় উদ্বুদ্ধ করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করাতে হবে।
দেশকে সমৃদ্ধশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কলেজের জন্য নতুন ছাত্রাবাস নির্মাণ, মাঠের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কলেজের পুকুরের সৌন্দর্য বৃদ্ধির জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat