×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০১-১৮
  • ৬৭৬৮১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের চিকিৎসা সেবাকে ঢেলে সাজাতে সবার সহযোগীতা চেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
আজ বৃহস্পতিবার শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবার্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটি সামন্ত লাল সেনকে সংবর্ধনা প্রদান করে। 
সামন্ত লাল সেন বলেন, ‘আমি সারাজীবন মানুষের সেবা করে গেছি। এই মন্ত্রীত্ব থেকে আমার একটিই চাওয়া, আমি যেন দেশের সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে পারি।’
তিনি বলেন, শুরুতেই ঢাকাসহ দেশের তৃণমূলের হাসপাতালগুলো সরেজমিন পরিদর্শন করতে চাই। এরপর চিকিৎসা সেবাকে ঢেলে সাজাতে কাজ শুরু করবো। তবে, আমাকে কাজ শুরু করতে একটু সময় দিতে হবে। আমি কথা দিচ্ছি, সবাই আমাকে সহযোগিতা করলে আমি পারবো।
সভায় বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম বলেন, আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ অবস্থান থেকে মন্ত্রী মহোদয়কে সহযোগিতা করতে চাই। মন্ত্রী মহোদয় উদার মনের পরিশ্রমী মানুষ; দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন রূপে সাজাতে আমরা এক যোগে কাজ করবো। 
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান বলেন, সামন্ত লাল সেন কেবল একজন চিকিৎসক বা মন্ত্রী নন। তিনি একজন জীবন্ত আইকন আমাদের। তিনি যেভাবে অসহায়, দগ্ধ পোড়া রোগীদের কথা ভেবে মানবিক চিকিৎসা দেন, সেভাবেই স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঢেলে সাজাবেন এবং সেবার মান উন্নত করতে আমাদেরকে সঠিক গাইডলাইন ও নির্দেশনা দিবেন এটিই আমরা প্রত্যাশা করছি।
ইন্সটিটিউটের পরিচালক রেহেনা আওয়ালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, বিএসএমএমইউ এর ভিসি শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat