×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-৩১
  • ৪৫৭০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সকল আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বন্ধ করতে ও লাশ ফেলার  রাজনীতি করতে চায়। 
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে ৭৫-এ খুন করেছে জিয়া-মোস্তাক। জেলখানায় জাতীয় নেতাদের হত্যা করেছে তারা। তারেক জিয়া, খালেদা জিয়া ২১ এ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা করেছে। যেখানে আইভি রহমানসহ ২৩ প্রাণ ঝরে গেছে। আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। এদেরকে প্রতিরোধ করতে হবে।
ওবায়দুল কাদের আজ রোববার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে পথ সভায় এসব কথা বলেন।।  
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,  আপনাদের  সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো প্রার্থী বা কোনো একজন নামি নেতাকে তারেক জিয়া লন্ডন থেকে হত্যার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা এটার প্রতিরোধ করবেন। বাংলাদেশের মানুষ ৭১ সালকে ভয় পায়নি।  এবারও যত বাধা আসুক ভয় পাবেনা।  
ওবায়দুল কাদের বলেন, বিদেশী শক্তি আমাদেরকে পরামর্শ দিলে গ্রহণ করব।  কিন্তু আমাদের নির্বাচনের ক্ষতি হয় এমন শক্তিকে উস্কানি দিলে এটা মেনে নেবনা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে আজকে বাংলাদেশে বিএনপি তাই করছে। 
তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন ঠেকানোর শক্তি কারো নেই।    আমরা অস্ত্রবাজি করিনা। আমাদের অস্ত্র জনগণ। আওয়ামীতে সরকার গঠন করলে দেশের উন্নয়নে কি করা হবে তা নেত্রী ইশতেহারে বলে দিয়েছেন।
বিএনপি লাল কার্ড খেয়ে পালিয়ে গেছে। এখন লিফলেট বিতরণের আন্দোলন করে। বিএনপির কোমর, হাটু ভেঙে গেছে, আর দাঁড়াতে পারবে না।
এবার ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বিরোধী অপতৎপরতার জবাব দিতে ৭ জানুয়ারি দলে দলে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে আমি দেশবাসির প্রতি আহবান জানাচ্ছি।  
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ  চেয়ারম্যান আবদুল ওয়াদুদ, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী ইব্রাহীম এবং পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat