×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১২-৩১
  • ৫৬৬৭৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও ঢাকা ১৩ আসনে নৌকার মনোনীত প্রার্থী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বিএনপির উদ্দেশ্যে বলেছেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে রাজনৈতিক দল ভোট বর্জন করেছে, তারা এক সময়ে রাজনীতি থেকে বিলিন হয়েছে।  বিএনপিও বিলিন হয়ে যাবে। 
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ রোববার রাজধানীর মোহাম্মদপুর  সূচনা কমিউনিটি  সেন্টারে নারী উদ্যোক্তা ও দলীয় নারী সংগঠন প্রধানদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তৃণমূল নারী উদ্যোক্ত সোসাইটি এই মতবিনিময় সভার আয়োজন করে।
নির্বাচন নিয়ে দেশী বিদেশী ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন,  এ নির্বাচনকে সামনে রেখে দেশে অনেক দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এ নির্বাচন বাধাগ্রস্থ করার জন্য বিএনপি- জামায়াত অপশক্তি দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হামলা ও গুপ্ত হত্যা করছে। আমরা পরিস্কারভাবে এ অপশক্তিকে বলতে চাই এ নির্বাচন অনুষ্ঠিত হবেই। 
দেশের নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আবারও ষড়যন্ত্র হচ্ছে দেশকে অন্ধকারে ফিরিয়ে নেবার। এ ষড়যন্ত্র মোকাবেলায় নারীদের আগামী জানুয়ারী ভোট কেন্দ্রে যেতে হবে। ভোট কেন্দ্র গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের বিজয় সুনিশ্চিত করতে হবে। 
সংগঠনের সভাপতি শাহীন আক্তার সাথীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাহাবুদ্দিন ফরাজী, ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সলিমুল্লাহ সলু ও নারী কাউন্সিলর রোকসানা আলম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat