×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-৩১
  • ৪৫৮০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে, শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। 
আজ রোববার দুপুরে মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
হারুন অর রশীদ বলেন, যাদের বিরুদ্ধে মামলা ছিল, অনেক বড় বড় নেতাকে আমরা গ্রেফতার করেছি। তিনি অনেকগুলো মামলার আসামিও। অথচ তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন বিরোধী প্রচারণায় জড়িয়েছেন। তিনি রাষ্ট্র ও সংবিধান বিরোধী কথার্বাতা বলছেন।তাকে খোঁজা হচ্ছে। শিগগিরই গ্রেফতার করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, একজন অসুস্থ মানুষ একটু পর পর আন্দোলনের ঘোষণা করেন। একজন অসুস্থ মানুষ কীভাবে এসব আন্দোলনের ঘোষণা করেন? যদি তিনি সত্যিই অসুস্থ থাকেন, তাহলে আদালতে গিয়ে হাজিরা দিতে পারেন। আর কেউ যদি অসুস্থতার ভান করে আদালতে হাজির না হয়, তাহলে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই গ্রেফতার করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat