×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-২১
  • ৪৫৪৬০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওপেনার ফারজানা হকের সেঞ্চুরি সত্বেও দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
গতরাতে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ফারজানার ১০২ রানের ইনিংসের পরও দক্ষিণ আফ্রিকার কাছে ৮ উইকেটে হারের লজ্জা পায় টাইগ্রেসরা। এই জয়ে সিরিজে ১-১ সমতা আনে প্রোটিয়া নারীরা। প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছিলো বাংলাদেশ। সেই সাথে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল  ফারজানা-নিগাররা।  
পচেফষ্ট্রুমে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাাদেশ। দলকে ৭৬ বলে ৪৮ রানের সূচনা এনে দেন দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা। ৫টি চারে ২৮ রানে আউট হন শামিমা। তিন নম্বরে চার মেরে রানের খাতা খুললেও, বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি মুরশিদা খাতুন। ২টি চারে ৮ রানে থামেন তিনি।
তৃতীয় উইকেটে ৮৮ বলে ৫৮ রানের জুটি গড়েন ফারজানা ও অধিনায়ক নিগা সুলতানা। এই জুটিতেই  ৯০ বলে হাফ-সেঞ্চুরির দেখা পান ফারজানা। ১টি চারে ১৩ রান করে আউট হন নিগার।
৩২তম ওভারে দলীয় ১২১ রানে নিগার ফেরার পর ফাহিমা খাতুনের ১০৮ বলে ৯২ রান যোগ করেন ফারজানা। এই জুটিতে ৬১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত দ্বিতীয় সেঞ্চুরি করেন ফারজানা। এজন্য ১৬৫ বল খেলেন তিনি। এ বছরের জুলাইয়ে মিরপুরে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির ইনিংসে ১০৭ রান করেছিলেন ফারজানা।
ইনিংসের শেষ ওভারে আউট হবার আগে ১৬৭ বল খেলে ১১টি চারে ১০২ রান করেন ফারজানা। ৩টি চারে ৪৮ বলে অপরাজিত ৪৬ রান করেন ফাহিমা। এতে ৫০ ওভারে ৪ উইকেটে ২২২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
জবাবে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানের সূচনা এনে দেন দুই ওপেনার অধিনায়কব লরা ভলভার্ট ও তাজমিন ব্রিটস। ৫০ রান করা ব্রিটসকে শিকার করে বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন পেসার রিতু মনি।
ভলভার্টকে ব্যক্তিগ ৫৪ ও দলীয় ১০৬ রানে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেট শিকার করে বাংলাদেশকে লড়াইয়ে ফেরার পথ দেখান স্পিনার ফাহিমা খাতুন।
কিন্তু তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১১৭ রান যোগ করে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন অ্যানেকে বোশ   ও সুনে লুস। বোশ ৬৫ ও লুস ৪৭ রানে অপরাজিত থাকেন।
আগামী ২৩ ডিসেম্বর বেনোনিতে সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat