×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-১২
  • ৩৪৫৫৬৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিরাপত্তা পরিষদের ব্যর্থতার পর গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জন্যে একটি বাধ্য বাধকতাহীন প্রস্তাব নিয়ে আজ মঙ্গলবার ভোটাভুটির আয়োজন করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ।
গত শুক্রবার নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিলে যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যায়।
এ প্রেক্ষিতে চাপ তৈরির লক্ষ্যে সাধারণ পরিষদের অধিবেশন আহ্বান করা হয়। এর উদ্যোগ নিয়েছে আরব দেশগুলো।
এদিকে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদ প্রস্তাব পাশে ব্যর্থ হওয়ার পর বলেছেন, পরিষদের কর্তৃত্ব ও বিশ^াসযোগ্যতা ক্ষুন্ন হয়েছে। একইসঙ্গে তিনি  গাজা উপত্যকায় জনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে বলেও সতর্ক করেছেন।  
এছাড়া আরো অনেক দেশ ও মানবাধিকার সংস্থাগুলো নিরাপত্তা পরিষদের ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছে।
গত ৭ অক্টোবর ইসায়েলে ফিলিস্তিনী সংগঠন হামাসের হামলায় ১২শ’ লোক নিহত হয়েছে। কিন্তু গাজায় ইসরাইয়েলর পাল্টা হামলা শুরুর পর এই পর্যন্ত ১৮ হাজার ২০৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
চলমান যুদ্ধে জাতিসংঘের ত্রাণকর্মী প্রাণ হারিয়েছে একশ’রও বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat