×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-০৫
  • ৬৭৬৭৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পর ১১ জনের মৃত্যু পর নিখোঁজ হওয়া এক ডজন পর্বতারোহীকে খুঁজে বের করতে কয়েকশ ইন্দোনেশীয় উদ্ধারকারী মঙ্গলবার অভিযান চালিয়ে যাচ্ছেন।
নিহত পর্বতারোহীদের সোমবার সুমাত্রা দ্বীপের মাউন্ট মারাপির গর্তের কাছে পাওয়া যায়, অন্যদের জীবিত পাওয়া গেছে। আরও অগ্নুৎপাত এবং খারাপ আবহাওয়ার কারণে কঠিন উদ্ধার প্রচেষ্টার মাধ্যমে পাহাড়ের নিচে নিয়ে যাওয়া হয়। খবর এএফপি’র।
রোববার আগ্নেয়গিরি থেকে উদগিরন হওয়া ৩,০০০ মিটার উঁচু ছাইয়ের স্তম্ভ আকাশে ছড়িয়ে পড়ে।
প্যাডাং সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির অপারেশন প্রধান হেন্দ্রি মঙ্গলবার এএফপিকে বলেন, আজ সকালে আমরা প্রায় ২০০ জন কর্মী মোতায়েন করব, ইতোমধ্যে তাদের প্রধানগণ সেখানে অবস্থান করছেন। এখন পর্যন্ত পাঁচটি মৃতদেহ নামিয়ে আনা হয়েছে। আগ্নেয়গিরিটিতে এখনও অগ্নুৎপাত হচ্ছে।
তিনি বলেন, মঙ্গলবার সকাল পর্যন্ত ১২ জন পর্বতারোহী নিখোঁজ রয়েছে এবং ছয়টি মৃতদেহ এখনও উদ্ধার বাকি আছে, পাঁচজনকে শনাক্ত করার জন্য পাহাড় থেকে নামিয়ে আনা হয়েছে।
হেন্দ্রি বলেন, উদ্ধারকারীরা সম্ভব হলে হাতে হাতে সরিয়ে নেওয়ার চেষ্টা করবে, চলমান অগ্ন্যুৎপাত ও অস্পষ্ট দৃশ্যমানতার কারণে স্ট্রেচার ব্যবহার করে মৃতদেহগুলো সরিয়ে আনা হবে।
মারাপির মনিটরিং পোস্টের প্রধান আহমেদ রিফান্দি মঙ্গলবার এএফপিকে বলেন, স্থানীয় সময় মধ্যরাত থেকে সকাল ৮টা পর্যন্ত (গ্রিনিচ মান সময় ০১০০ টায়) পাঁচটি অগ্নুৎপাত লক্ষ্য করা গেছে।
তিনি বলেন, মারাপি এখনও অনেক সক্রিয়। মেঘে আবৃত থাকায় আমরা কলামের উচ্চতা দেখতে পাচ্ছি না।
পাডাং সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান আবদুল মালিক সোমবার সাংবাদিকদের বলেন, অগ্নুৎপাতের পর পাহাড়ে তিনজন পর্বতারোহীকে জীবিত অবস্থায় পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat